আঞ্চলিক সংবাদ

আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া শেরপুর উপজেলা শাখা আহবায়ক উত্তম সিং এর উপর হামলার প্রতিবাদ

তরুন মুন্ডাঃ  আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার সিং এর উপর হামলা মোটরসাইকেল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত  ২২ এপ্রিল ২০২৩ তারিখ রাত ৯টায় অতর্কিত হামলা করে ওতপেতে থাকা দুর্বৃত্তরা। উত্তমের সাথে তার বন্ধু মোঃ আশিক ও মিলনকেও হামলাকারীরা  বেধরক মারধর করে।

ঐ রাতে কর্মএলাকা ছোনকা বাজার থেকে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে এই হামলার শিকার হন তারা। ঘটনা স্থলে আশিক এর মাথা ফেটে যায় এবং সাথে থাকা পালসার মোটরসাইকেল ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের আশঙ্কা এই ঘটনার সাথে এ বছরের জানুয়ারিতে জমির বিরোধ নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার আম্বাইল-গোড়তা আদিবাসী পল্লীতে আক্রমনের ঘটনার সাথে যোগসুত্র থাকতে পারে।

স্থানীয়রা আরও বলছেন, এই হামলায় গোড়তা এবং আম্বাইল গ্রামের আব্দুল মালেক (৩৫), জসিম উদ্দিন বাচ্চু, সুজন মন্ডলদের নেতৃত্বে বিপুল হাজী, মাহাবুব রহমান স্বপন, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, মিজানুর রহমান, রাজু আহম্মেদ (ভুট্টু), খলিলুর রহমান, এনামুল হক, মারুফ হাসান, মেহেদী হাসান, মোঃ বাপ্পি হাসান, আব্দুল সালাম, শরিফুল ইসলাম শরিফ গংরা সরাসরি জড়িত।
আদিবাসী ছাত্র পরিষদ এই  হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ধিক্কার জানিয়ে হামলাকারী এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনার জোর দাবি জানিয়েছে।
এ খবর প্রকাশ হওয়া পর্যন্ত মামলার কোন তথ্য পাওয়া যায়নি।

Back to top button