আঞ্চলিক সংবাদ

করোনায় বোমাং রাজকন্যা সিং ওয়াই প্রু’র জীবনাবসানঃ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বান্দরবানের বোমাং সার্কেলের রাজকন্যা সিং ওয়াই প্রু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিনি ছিলেন বোমাং সার্কেলের রাজা বোমাং গ্রী উ চ প্রুর কন্যা।

তার স্বামী হ্লা চিং মং জানান, ‘গত ৩০ জানুয়ারি সিং ওয়াইের করোনায় আক্রান্তের বিষয়টি জানা যায়। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘গতকাল তাকে বান্দরবানে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছিল। রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়েছে।
তাঁর মুত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্লাটফর্মে শোক জানাচ্ছেন শুভাকাঙ্খী অনেকেই।

Back to top button