জাতীয়

সাংবাদিক আটকের ঘটনায় এডিটরস গিল্ডের উদ্বেগ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এডিটরস গিল্ড বাংলাদেশ। এডিটরস গিল্ড বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেল প্রেরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় সংগঠনটি।

এডিটরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের জন্য মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা সবার কর্তব্য। প্রথম আলো যদি সাংবাদিকতার নীতি বিরুদ্ধ কোন প্রতিবেদন প্রকাশ করে থাকে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলে যেতে পারে। প্রেস কাউন্সিলের মাধ্যমেই এর নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করে এডিটরস গিল্ড।

উল্লেখ্য যে, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামান শামসকে সাভারে তার নিজ বাসা থেকে গতকাল ভোর রাত ৪ টায় সিআইডি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। পরে মো: গোলাম কিবরিয়া নামের এক বাদীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২), ২৬(২), ২৯(১), ৩১(২), ৩৫(২) ধারায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Back to top button