আঞ্চলিক সংবাদ
শ্যামনগরে সুপেয় খাবার পানির দাবিতে আদিবাসী মুন্ডাদের মানববন্ধন

উপকূলীয় অঞ্চলে সুপেয় খাবার পানি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) আয়োজনে, কাপেং ফাউন্ডেশন এর সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় শ্যামনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী নারী অনিমা মুন্ডা।
তিনি বলেন, সুপেয় পানি আমাদের জন্মগত অধিকার হলেও তা আজ বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। এ সময় পানির আধারগুলো বণ্টনের ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।


