রাঙামাটিতে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় এসে বাড়ি ফেরা হলো না লিটন চাকমা’রঃ সড়ক দুর্ঘটনায় আহত আরো ৩

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নের শিরোপা বিজয়ের পর সারা দেশ উৎসব মূখর। উৎসবের আনন্দে মেঠেছে পুরো দেশবাসী। পার্বত্য চট্টগ্রাম জুড়ে চলছে ৫ তারকা ফুটবলারদের জয়ধ্বনি। সবার মুখে মুখে রিতুপর্ণা, আনাই,আনুচিং,মনিকা ও রূপনার কথা। তাদের এ বিজয় উচ্ছ্বাসে মাতোয়ারা রাঙ্গামাটির ঘাগড়া এলাকাবাসী। সাফজয়ী পাহাড়ের পাঁচ তারকা ফুটবলারদের বরণ ও সংবর্ধনার আয়োজন করে ঘাগড়া উচ্চ বিদ্যালয় ও সর্বস্তরের এলাকাবাসী। ঘাগড়া তাদের সংবর্ধনা ও বরণে ঘাগড়াতে জড়ো হন সব শ্রেণি পেশার মানুষ। কিন্তু সেখানে ঘটে এক নির্মম সড়ক দুর্ঘটনা। প্রাণ হারান এক স্কুলছাত্র। এতে আরও গুরুতর আহত হন তিনজন স্কুল ছাত্র।
বৃহস্পতবিার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘাগড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। ঐ এলাকার ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়া ছাত্রের নাম লিটন চাকমা। বৃহস্পতিবার মধ্যেরাত ৩টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপতালে মারা যায়। সে ইউনিয়নের রাজখালী গ্রামের সাধন প্রিয় চাকমার ছেলে।
বাকী যারা আহত হয়েছেন তাদের মধ্যে দুইজন প্রথম শ্রেণি পড়ে। তারা হলে মো. সেজাত ও মো.মোমিল। বাকী একজন মো.রায়হান চতুর্থ শ্রেণিতে পড়ে। রায়হানের মাথার গাড় ভেঙ্গেছে। এখনও হাসপাতালে ভর্তি আছেন। এসব তথ্য নিশ্চিত করেন আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে,সাফজয়ী ফুটবলারদের বরণ ও সংবর্ধনায় ব্যস্ত ঘাগড়া এলাকাবাসী ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। তারকাদের সংবর্ধনা জানাতে এলাকাবাসী,শিক্ষার্থী ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ জড়ো হয় ঘাগড়া বাজারে। এমন সময়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি মুখী একটি ওয়াগন গাড়ি দ্রæতগতিতে এসে এক সিএনজিকে ধাক্কা মারে। এতে সিএনজির পাশে থাকা প্রথম শ্রেণির ছাত্র লিটনসহ মোট ৪জন ছাত্র গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে গুরুতর আহত লিটন চাকমাকে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে বলে জানা রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর খান। তিনি জানান, ‘গতকাল সকালে গুরুতর অবস্থায় এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।’
সকালে আটটার দিকে শুনেছি ছেলেটি চট্টগ্রামে রাত তিনটার দিকে মারা গেছে। পরে ঘাগড়াতে এসে স্কুল ছাত্রের বাবাকে মামলার বিষয়ে সর্বাত্তক সহযোগিতার আশ^াস দিই। এখন তাদের এলাকাবাসী ও সে যদি মামলা না করে তাহলে এতে করার কিছু নেই বলে জানান ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।
ক্ষতিপূরণ দিয়ে মামলা না করার প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান নাজিম উদ্দিন গাড়ির কোম্পানী এমবিই মালিক বরাত দিয়ে বলেন, গাড়ির কোম্পানীর এমবিই মালিক বলেছে নিহত ও আহতের পরিবার যদি মামলায় না গিয়ে ক্ষতিপূরণ চাই তাহলে নিহত পরিবারকে ৩ লাখ টাকা, হাসপাতালে দুইজন ভর্তি তাদেরকে দেড় লাখ টাকা ও প্রাথমিক চিকিৎসা নিয়ে যে ছাত্র বাড়ি ফিরেছে তাকে ৩০ টাকা ক্ষতিপূরণ দিবে বলেছে। যেহেতু নিহতের পরিবার ও স্থানীয়রা মামলায় যেতে চাচ্ছে না সে হিসেবে ক্ষতিপূরণের মাধ্যেমে প্রাথমিকভাবে সমঝোতায় আসার একটা কথা চলতেছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শান্তি মনি চাকমা জানান,’গতকাল সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা শুরু হওয়ার আগে একটি গাড়ি দ্রুতগতিতে একটি সিএনজিকে ধাক্কা দিলে এক ছাত্র আহত হয়। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পরে চট্টগ্রামে পাঠানো হয়। গত শুক্রবার রাত তিনটার দিকে ছেলেটি মারা যায়।’
এ বিষয়ে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান বলেন,’গতকাল ঘাগড়াতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি মারা গেছে। সে ঘাগড়ার রাজখালী এলাকার লিটন চাকমার ছেলে। শুনেছি সে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।’
ক্ষতিপূরণের মাধ্যমে মামলা না করার প্রসঙ্গে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পারভেজ আলী বলেন,‘ক্ষতিপূরণের বিষয়টি আমি জানি না। তবে চালককে আটক করা হয়েছে। বাদী মামলা দিলে আমরা মামলা রজু করবো। বাদী যেহেতু মামলা করতে চাচ্ছেন না। সেহেতু থানা পুলিশের করার কিছু নেই।’


