আঞ্চলিক সংবাদ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে নিযুক্ত করা হয়েছে। সোমবার ( ২৪ জুলাই ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞ্যাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞ্যাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা -৬ (২) অনুযায়ী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পদত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হল।

এই নিয়োগের অন্যান্য শর্তও অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সুপ্রদীপ চাকমার বাড়ী খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামে। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। চাকরিকালে তিনি মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রাবাত, ব্রাসেলস, আংকারা ও কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

#আইপিএসএম

Back to top button