আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদের গোদাগাড়ী উপজেলা কমিটি গঠন

গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে আশ্বাস কার্যালয়ে দুপুরে ১২ টায় সময় রাজশাহী জেলার কাকনহাটে গোদাগাড়ী উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। শাখা কমিটির সভাপতি রবীন হেমরম এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক গনেশ মার্ডি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সম্পাদক সুষেন কুমার শ্যামদুয়ার ।

সম্মেলনের বক্তব্য পর্বে প্রধান অতিথি গনেশ মার্ডি বলেন, দেশে বর্তমানে অদিবাসীদের উপর জুলুম-নির্যাতন বেড়েই চলেছে । আদিবাসীরা ঐক্যবদ্ধ না হলে আমাদের উপর জুলুম নির্যাতন আরও বাড়বে । আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠন করতে হবে। তাই সকলকে জাতীয় আদিবাসী পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তির সংগ্রাম গড়ে তুলতে হবে।

সভা থেকে দেশে গত দুর্গাপুজাতে মন্দির ভাংগা ও হিন্দুদের ঘরবাড়ীতে অগ্নীসংযোগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয় এবং এর সংগে জড়িত ব্যক্তিদের দূষ্টান্ত মুলক শাস্তি দানের দাবি জানানো হয় ।

সভায় শিমন সরেন, বিশু হেমরম, ফ্রান্সিস টুডু, জুলিতা কিস্কু লালন হেমরম, নন্দলাল টুডু, দুরবিন মার্ডি প্রমুখ বক্তব্য রাখেন ।

রবীন হেমরমকে সভাপতি এনং সোনাবাবু হেমরমকে সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিসদ গোদাগাড়ী উপজেলা কমিটি গঠন করা হয় ।

Back to top button