আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন ও শপথ অনুষ্ঠিত

কর্ণ মুরারী সভাপতি, বিদ্যুৎ ভুঁইমালী সাধারণ সম্পাদক ও রতন সরদার সাংগঠনিক সম্পাদক

অপূর্ব কুমার সিং,আঞ্চলিক প্রতিনিধি উত্তরবঙ্গঃ জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন ও শপথ ২১শে মার্চ ২০২৩ মঙ্গলবার সকাল ১১টায় চাটমোহর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কর্ণ মুরারী সভাপতি, বিদ্যুৎ ভুঁইমালী সাধারণ সম্পাদক ও রতন সরদার কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র আহ্বায়ক ভীমরাজ মাহাতো এর সভাপতিত্বে ও বিদ্যুৎ ভুঁইমালী এর সঞ্চালনায় কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা’র সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন মমতাজ মহল, উপজেলা নির্বাহী অফিসার চাটমোহর। এসময় রেলি করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আদিবাসী নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন সরকার (তদন্ত) ওসি চাটমোহর, চন্ডী কুমার বাগদি সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা, অরুন মালি যুগ্ম সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা, মুক্তি প্যারেরা সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা, লাকি রানী সদস্য জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা, রিভা রানী সদস্য জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা, বুধুরাম মালপাহাড়ি সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি যাদু কুমার দাস বড়াইগ্রাম উপজেলা শাখা, অপূর্ব কুমার সিং আহ্বায়ক আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা।

সম্মেলনে বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে, এই নেতৃত্বের মাধ্যমে আদিবাসীদের অধিকার এবং দাবি প্রতিষ্ঠায় পাবনা অঞ্চলের আদিবাসী সমাজ কে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করা হবে।

Back to top button