জাতীয় আদিবাসী পরিষদের পবা উপজেলা কর্মী সভা ও কমিটি গঠন

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসী জন পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে স্লোগান কে সামনে রেখে গত ২১ এপ্রিল ২০২৩ দুপুরে মিয়াপুরে আদিবাসী গ্রামে জাতীয় আদিবাসী পরিষদের পবা উপজেলা কমিটি গঠন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস এর সভাপতিত্বে জাতীয় আদিবাসী পরিষদ পবা উপজেলা কমিটি গঠনের লক্ষে কর্মসভার আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডি, রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা,পবা উপজেলাধীন মুশরইল গ্রামের মিলন বিশ্বাস, মিয়াপুর গ্রামের মুকুল বিশ্বাস প্রমূখ। কর্মীসভায় আলোচনা সঞ্চলনা যুবনেতা ছোটন সরদার।
কর্মী সভায় পবা উপজেলা ২৯ টি গ্রামের শতাধিক নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সভাপতি মুকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক ছোটন সরদার ও সাংগঠনিক সম্পাদক মাইকেল টুডু কে করে পবা উপজেলা কমিটি গঠন করা হয়।


