১৬-১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় সম্মেলন করবে জাতীয় আদিবাসী পরিষদ

গতকাল ২৯ জুলাই দুপুর ১২ টায় আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও স্বাধীন ভুমি কমিশন গঠন এবং উচ্চ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ৫% আদিবাসী কোটা অবিলম্বে পূর্ণ বাস্তবায়নের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার হলরুমে কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সন্তোস সিং (বাবু) , মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, গাইবান্ধা জেলা সভাপতি ফিলিমন বাস্কে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তির্কি, পাবনা জেলা সভাপতি আশিক চন্দ্র বানির্য়াস, বগুড়া জেলার সাবেক সভাপতি যুগেশ চন্দ্র সিং বর্তমান সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, নওগাঁ জেলা সদস্য সচিব মার্টিন মুরমু, রংপুর জেলা সাধারণ সম্পাদক যোসেফ সরেন, সাংগঠনিক সম্পাদক মামুন তুরি, নাটোর জেলা ভারপ্রাপ্ত সভাপতি রঘুনাথ এক্কা, সহ-সভাপতি প্রতাব সিং, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, দিনাজপুর জেলা প্রতিনিধি রবি সরেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি হেরি পাহান, স্বপন সিং, মহাদেবপুর থানা সভাপতি দিলীপ পাহান, মান্দা থানা সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান, নিয়ামতপুর থানা সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, সাপাহার থানা সাধারণ সম্পাদক আইচন্দ পাহান, নন্দীগ্রাম থানা সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, শেরপুর থানা আহ্বায়ক স্বপন কুমার সিং, ধুনট থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ বাগদী, গাবতলী থানা আহ্বায়ক প্রভাত বর্মণ, সারিয়াকান্দি থানা আহ্বায়ক কৃষ্ণ বর্মণ, শাহাজানপুর থানা প্রতিনিধি স্বপন রবিদাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় নেতা প্রতাব সিং, আদিবাসী যুব পরিষদের সারিয়াকান্দি থানা সভাপতি সুনিল রবিদাস বাবু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, নওগাঁ জেলা সভাপতি মিঠুন চন্দ্র পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, বগুড়া জেলা আহ্বায়ক সুজন কুমার রাজভর, সদস্য সচিব সাগর কুমার সিং সহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠন করে আদিবাসীদের অস্তিত্ব টিকিয়ে রাখার রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্তমান সরকারের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আদিবাসীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়। শুধুমাত্র থোক বরাদ্দ নয়, জাতীয় বাজেটের অংশ হিসেবে সমতল অঞ্চলের আদিবাসীদের উন্নয়নের জন্য পৃথক বাজেট প্রণয়ন করতে হবে। একই সাথে সারাদেশে আদিবাসীদের উপর সকল প্রকার নির্য়াতন , হত্যা, ধর্ষণ এর অবিলম্বে সুষ্ঠ বিচার করতে হবে। নওগাঁ ও দিনাজপুরে প্রতিষ্ঠিত আদিবাসী সাংস্কৃতিক একাডেমীতে অবিলম্বে জনবল নিয়োগ দিতে হবে। আগামীদিনগুলোতে আদিবাসীদের ঐক্য বদ্ধ আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই।
সভায় সর্ব সম্মতিতে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা জাতীয় আদিবাসী পরিষদ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সমতলের প্রতিটি জেলা সমূহে আয়োজন করবে ৩ রা সেপ্টেম্বর ২০২৩ জাতীয় আদিবাসী পরিষদের তিন দশক পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হবে এবং আগামী ১৬-১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন নওগাঁয় অনুষ্ঠিত হবে ।


