জাতীয়

স্বৈরাচার বিরোধী ছাত্র নেতা রাউফুন বসুনিয়ার প্রতি সহযোদ্ধাদের শ্রদ্ধাঃ

আইপিনিউজ ডেক্স(ঢাকা):আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, ২০২২ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা
শহীদ রাউফুন বসুনিয়ার ৩৭তম মৃত্যু দিবস। এই উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ১৯৮২-৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী যোদ্ধা রাউফুন বসুনিয়ার মৃত্যু দিবস উপলক্ষে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই সাবেক ছাত্রনেতার পরিবারের প্রতি গভীর শোকও জানান।

বিবৃতিতে প্রয়াতের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ১৯৮২-৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

স্বৈরাচার বিরোধী ছাত্র নেতৃবৃ্ন্দের পক্ষে সাবেক ছাত্রনেতা সালেহ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, ১৯৮৫ সালে স্বৈরাচারী শাসক এরশাদের উপজেলা নির্বাচন বাতিল করা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সার্বজনিন বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে আহুত ছাত্র সংগ্রাম পরিষদ মিছিলে স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া কিলিং এজেন্টদের গুলিতে তৎকালীন জাতীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাউফুন বসুনিয়া ১৩ ফেব্রুয়ারি, ১৯৮৫ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মৃত্যুবরণ করেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে রাউফুন বসুনিয়ার স্বপ্নের স্বদেশ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ ও সর্বস্তরে বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করে নেয়ার দৃঢ় অঙ্গিকারও ব্যক্ত করেন।

Back to top button