স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী : আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে রাজশাহী ভুবনমোহন পার্ক শহীদ মিনারে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত গণেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সদস্য অনিল গজাড় সহ নেতৃবৃন্দ।
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয় শহীদ মিনারের বেদীতে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


