স্বাধীনতা দিবসে জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনসমূহের শ্রদ্ধা নিবেদন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তার সহযোগী সংগঠনসমূহ। আজ সকালে রাঙ্গামাটির তবলছড়িতে অবস্থিত শহীদ মিনারে এই শ্রদ্ধা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র কেন্দ্রীয় সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমা’র নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা: গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা, সংগঠনটির কেন্দ্রীয় স্টাফ সদস্য আশিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদিকা শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, সংগঠনটির কেন্দ্রীয় সদস্য উলিসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠিনিক সম্পাদক রিতা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনেল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার সভাপতি সুমন চাকমা প্রমুখ।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলী নিবেদন করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখাও। সংগনটির সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটির তবলছড়িতে অবস্থিত শহীদ বেদীতে এই শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।


