জাতীয়

সন্তু লারমার ভারত গমন নিয়ে রাজনৈতিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জনসংহতি সমিতির

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি। আজ সংগঠনটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে Banglanews24.com, দৈনিক ইত্তেফাক ও ঢাকা পোষ্টের সংবাদ জনসংহতি সমিতির দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে Banglanews24.com-এ “১৫ দিনের সফরে ভারতে সন্তু লারমা” শীর্ষক সংবাদে ‘১৫ দিন ভারত সফরে কলকাতা, বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাবেন সন্তু লারমা’ বলে উল্লেখ করা হয়। সংবাদে উল্লেখিত ‘বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাওয়ার’ খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, জনসংহতি সমিতির সভাপতি কলকাতায় কোন সাংবাদিক বা গণমাধ্যমে কোন ধরনের বক্তব্য প্রদান করেননি। শ্রী লারমা বরাত দিয়ে প্রকাশিত Banglanews24.com-এর সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্য-প্রণোদিত।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত গমন নিয়ে Banglanews24.com কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় জনসংহতি সমিতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে।

Back to top button