রোজিনা ইসলাম নিঃশর্ত মুক্তি ও বিভাগীয় তদন্ত দাবিতে রাজশাহী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ আজ ২২ মে সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রোজিনা ইসলাম নিঃশর্ত মুক্তি ও বিভাগীয় তদন্ত দাবিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ লিয়াকত আলী সভাপতিত্ব, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু , আইন বিষয়ক সম্পাদক এড.এন্তাজুল হক বাবু, উপদেষ্টা সালাউদ্দিন মিন্টু, নারীনেত্রী সেলিনা বেগম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজীমুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ, বাপা রাজশাহী আইন বিষয়ক সম্পাদক এড.শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
আরো উপস্থিত ছিলেন বাপা রাজশাহী সাংগঠনিক সম্পাদক জিয়াউল গনি সেলিম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুজাউদ্দীন ছোটন, সাংবাদিক শ.ম. সাজু, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, যুবনেতা মনিরুজ্জামান পান্না, বাপা রাজশাহী কোষাধ্যক্ষ যুবনেতা কে.এম জোবায়েদ হোসেন জিতু, ছাত্রনেতা জাহিদ হাসান, সাংবাদিক আফরোজ খান হেলেনসহ প্রমূখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


