ম্যাজিক্যাল ত্রিপুরার সন্ধ্যান: খাগড়াছড়িতে মাসব্যাপি কিশোরী ফুটবল প্রশিক্ষণের সমাপনী
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের ভিন্নধর্মী উদ্যোগ

আইপিনিউজ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ম্যাজিক্যাল ত্রিপুরার সন্ধ্যানে মাসব্যাপি কিশোরী ফুটবলার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ উইমেন্স টিম বনাম খাগড়াছড়ি ফুটবল একাডেমি উইমেন্স টিম। এ ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমি উইমেন্স টিমকে ১-০ গোলে পরাজিত করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ উইমেন্স টিম।
শুক্রবার (১৯মে) বিকেলে জেলা শহরের অদূরে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, নানা ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পৌঁছাবো। সমৃদ্ধ দেশ নির্মাণের জন্যই আমাদের এই মাসব্যাপি ত্রিপুরা কিশোরী ফুটবল প্রশিক্ষণের উদ্যোগ। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।
এসময় বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়নের সভাপতিত্বে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সহসভাপতি বিবিৎসু ত্রিপুরা সুকান্ত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ত্রিপুরা কিশোরী ফুটবল প্রশিক্ষণের আহ্বায়ক জ্যোতিষ বসু ত্রিপুরা, এএফসি, বিএফএফ এর হেড কোচ তুহিন কুমার দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


