আঞ্চলিক সংবাদ

মানিকছড়িতে নানার বাড়িতে আগুনে পুড়ে দুই ভাই বোনের মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই ভাই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই দুই ভাই বোনের নাম মংসানু মারমা (১১) ও অম্রা মারমা (৬)। নিহত দুই ভাই বোন মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের লিপিয়া পাড়ায় মেমং মারমার সন্তান।

গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ঘটনাটি ঘটে। একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে গিয়ে ফিরে আসা হয়নি মাংসানু মারমা ও অম্রা মারমার।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, তারা দুইজনেই বেড়াতে গিয়েছিল একই গ্রামের নানার বাড়িতে। রাতে খাওয়া শেষে এক মাসীর সাথে দুই নাতি নাতনিকে ঘুমিয়ে রেখে নানা ও নানী একটি চায়ের দোকানে টেলিভিশনে রেসলিং খেলা দেখছিল। হঠাৎ নিজেদের ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে দুই নাতি নাতনির আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়ে মাসী পালিয়ে বেছে গেছে।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, বুধবার রাতে রান্নার চুলার আগুন থেকে তাদের ঘরে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইবোনের লাশ উদ্ধার করে।

Back to top button