আঞ্চলিক সংবাদ

মহেশখালীতে শত বছরের পুরোনো বৌদ্ধ শ্মশানের সাইনবোর্ড গায়েবঃস্থানীয়দের ক্ষোভ

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে রাতে শত বছরের পুরোনো বৌদ্ধ শ্মশানের সাইনবোর্ড গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় বৌদ্ধরা ক্ষোভ প্রকাশ করেছেন।
গত শনিবার (১২ ফেব্রুয়ারী) গভীর রাতে একদল দুবৃর্ত্ত শ্মশানে স্থাপিত সাইনবোর্ড উপড়ে নিয়ে যায়। সকালে স্থানীয় রাখাইনরা শ্মশানে গিয়ে সাইনবোর্ড দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে। মহেশখালীর বৌদ্ধরা সেখানকার আদি অধিবাসী। রাখাইন সম্প্রদায়ের মানুষ মারা গেলে শত বছরের পুরোনো গোরকঘাটা দক্ষিণ রাখাইন পাড়া শ্মশানে সৎকার করা হয়। ঐতিহ্যবাহী এ শ্মশান নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে স্থানীয়রা বলছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মহেশখালী যখন মানুষের বসবাস অযোগ্য ছিল তখন থেকে এই শ্মশান রয়েছে। এখানকার রাখাইন সম্প্রদায়ের এ এলাকায় প্রথম বসবাস শুরু করে। ঐতিহ্যবাহী এই শ্মশান রক্ষায় সর্বাত্বক চেষ্টা করা হবে জানিয়েছেন স্থানীয়রা।

Back to top button