পানি প্রদানের অনিয়ম বন্ধ করতে হবে- ফজলে হোসেন বাদশা এমপি

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী :বিষপানে আত্মহত্যা চেষ্টা করা আদিবাসী সাঁওতাল কৃষক মুকুল সরেনের সাথে দেখা করেছেন আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের আহব্বায়ক ও জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা এমপি।
মুকুল সরেন এর সাথে সাক্ষাতের পর ফজলে হোসেন বাদশা বলেন, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের গভীর নলকূপের অপারেটরদের পানি প্রদানের অনিয়ম বন্ধ করতে হবে।
আজ ১৮ এপ্রিল দুপুরে তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বর্ষাপাড়া গ্রামের সাঁওতাল কৃষক মুকুল সরেনের সাথে দেখা করেন। বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের গভীর নলকূপ থেকে বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে গত ৯ এপ্রিল রোববার কীটনাশক বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছিল এই আদিবাসী কৃষক।
পরে এলাকাবাসীর সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
বর্ষাপাড়া থেকে ফিরে ফজলে হোসেন বাদশা এমপি রাজশাহী জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন ও অতি দ্রুত মুকুল সরেন এর আত্মহত্যার প্ররোচনাকারিদের আইনের আওতায় নিয়ে শাস্তি ও মুকুল সরেন কে সার্বিক সহায়তার কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক তার সার্বিক সহায়তা অব্যহত থাকবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেবাশীষ প্রমানিক দেবু, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, হেরিটেজ রাজশাহী সাধারণ সম্পাদক মাহাবুব সিদ্দিক মিন্টু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।


