বান্দরবনে বোমাং রাজার ১৪০ তম রাজ পুণ্যাহ শুরু

আজ বৃহস্পতিবার বান্দরবনে বোমাং রাজার ১৪০ তম রাজ পুণ্যাহ শুরু হয়েছে। নুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারে মেয়াদে পার্বত্য শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে পূর্ণ বাস্তবায়ন করা হবে বলে দাবি করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে পুরাতন রাজবাড়ি মাঠে আয়োজিত বোমাং সার্কেলের শত বছরের ঐতিহ্যবাহী রাজপূণ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৭তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার জাহাঙ্গীর কবির তালুকদার, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সাহেহীন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল শরিফ হোসেন, জেলা দায়রা জজ হ্লা মং, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায় প্রমুখ।
খালেদা জিয়ার নোটিসের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোরের মার বড় গলা, নোটিসের সত্যতা খালেদা জিয়াকেই প্রমাণ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রীসহ পুরো জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে।
মধ্যবর্তী নির্বাচনের গুঞ্জন নাকোচ করে দিয়ে মন্ত্রী বলেন, এটি মধ্যবর্তী রসিকতা। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে রাজপূণ্যা উৎসবে সৈন্য-সামন্ত, পাইক পেয়াদা ও অতিথিদের নিয়ে দুপুরে রাজকীয় বেশে বোমাং রাজা মঞ্চে আরোহণ করেন। এ সময় তরুণীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও প্রজারা দাড়িয়ে তাকে সম্মান জানায়।
পরে হেডম্যানদের কাছ থেকে বার্ষরিক জুম খাজনা ও বিভিন্ন উপঢৌকন গ্রহণ করেন। বোমাং সার্কেলের শত বছরের এ রাজপূণ্যা উৎসবটি তিন দিনব্যাপী চলবে। ১৮৭৫ সাল থেকে ‘রাজপূণ্যা উৎসব’ করে আসছে বোমাং সার্কেলে।


