নাটোরে আদিবাসী যুব পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ-“ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে ” এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠনকে শক্তিশালি করে গড়ে তুলতে গতকাল ৩ এপ্রিল ২০২৩ সোমবার দুপুরে নাটোর মুসলিম হল ইনস্টিটিউটে আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নাটোর জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটি সভাপতি প্রদীপ লাকড়া, সহ-সভাপতি প্রতাব সিং, রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক কালিদাস মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক শ্যামলাল তেলি সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, সহ-সাংগঠনিক লিটন এক্কা, কোষাধ্যক্ষ মাধাই মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি নকুল পাহান, নাটোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শ্রীজল পাহান সহ নেতৃবৃন্দরা। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিংড়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, নাটোর জেলা আইনজীবী সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী। আদিবাসী যুব পরিষদের নাটোর জেলা কমিটির সভাপতি পরিতোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত কুমার তেলির সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার এক পর্যাযে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিদাস মুন্ডা ইউনাইটেড প্রেস ক্লাব,নাটোর এর কোষাধ্যাক্ষ পদে নির্বাচিত হওয়ায় এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার, সংগ্রামী ও আদিবাসীদের আইন সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী নাটোর জেলা আইনজীবী সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাদের দুজনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তরা বলেন, অবিলম্বে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় গঠন করে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আদিবাসী শিক্ষার্থীদের মাত্ভাষায় শিক্ষা ব্যবস্থা, শিক্ষক নিয়োগ, শিক্ষা বৃত্তি বৃদ্ধি ও বিদেশে সরকারি খরচে উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণের জন্যেও বক্তারা জোর দাবি জানান।
এছাড়া উক্ত সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ।


