তিন সাঁওতাল হত্যাকান্ডের বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন আগামীকাল

জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির আয়োজনে নওগাঁর মুক্তির মোড়ে সমাবেশ অনুষ্ঠীত হবে।
জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে বগুড়া সাত মাথার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির আয়োজনে কানাইখালী পুরাতন বাস স্টান্ড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
জতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির আয়োজনে রংপুর প্রেসক্লাবে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে ঠাকুরগাঁও জেলা জর্জ কোর্ট সমানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটির আয়োজনে খুলনার কয়রা উপজেলার কয়রা বাজার মধুর মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে চাঁদপুর বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা জেলা কমিটি, জনউদ্যোগ, আদিবাসী -বাঙ্গালি সংহতি পরিষদ গাইবান্ধা, সমাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা, এএলআরডি, কাপেং ফাউন্ডেশন এর আয়োজনে গোবিন্দগঞ্জের কাটার মোড়ে শোক র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
আদিবাসীদের দাবি ও অধিকার আদায়ে দলে দলে যোগ দান করুন এবং সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডী হত্যার বিচারের দাবিতে ব্যাপক আন্দোলন সংগ্রামে গড়ে তুলুন নিজ নিজ জেলায় অংশ গ্রহণ করার আহ্বানও জানানো হয় উক্ত বার্তাতে।


