আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলার জরুরী সভা অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ গতকাল ২৪ জুন ২০২২ দুপুরে সাতবাড়ীয়া কলেজ, মান্দা হল রুমে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছ। জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা কমিটির সভাপতি নিরনে উরাও এর সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক নরেন পাহান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা কমিটির সাবেক সভাপতি নিপেন পাহান, সাবেক সাধারণ সম্পাদক অলিপ পাহান, সাগরিকা বিশ্বাস, সবিতা পাহান, শাহীন পাহান, স্বদেশ সিংপ্রমূখ।

জরুরী সভায় জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলার সাধারণ সম্পাদকে অব্যহতি দিয়ে প্রশান্ত পাহান কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্ব সম্মিত করা হয় এবং আগামী ২ জুলাই ২০২২ সাঁওতাল বিদ্রোহ দিবস জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা কমিটির আয়োজনে উপজেলা সদরে সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হবে সকল কে যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

Back to top button