জাতীয় আদিবাসী পরিষদের পাবনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ গত ১৭ ডিসেম্বর২০২২ জাতীয় আদিবাসী পরিষদের পাবনা জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার লক্ষে পাবনা জেলা প্রশাসক অফিসের সামনে শেখ রাসেল পার্কে পাবনার ৬ টি উপজেলার বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কর্মী সভা অনুষ্ঠীত হয়।
উক্ত সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, স্থানীয় আদিবাসী পরিষদের সংগঠন সিবাস বাগদী, ভীমরাজ মাহাতো, অরুণ চন্দ্র মালী, সুবল সিং, মোহন বুদুরাম মাহপাহাড়ী, সোইলেন সরদার, মদন কুমার দাস, সপন বাগদী, অর্পন বাগদী প্রমূখ্য নেতৃবৃন্দ।
জাতীয় আদিবাসী পরিষদের পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি রামপ্রাসাদ মাহাতোর সভাপতিত্বে ও সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আশিক বানিয়াস।
কর্মী সভা শেষে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দের অংশগ্রহণ সকলের সম্মতিতে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রামপ্রাসাদ মাহাতো, যুগ্ম আহবায়ক চন্ডী বাগদী, মিঠুন রবিদাস ও সদস্য সচিব আশিক বানিয়াস করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


