জাতীয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইন্ডিজেনাস স্টুডেন্ট ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শীক্ষার্থীদের সংগঠন ‘ইন্ডিজেনাস স্টুডেন্ট ইউনিয়ন’ ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে । নতুন কমিটিতে সাগর ত্রিপুরাকে সভাপতি, এনজেল চাকমাকে সাধারণ সম্পাদক ও নীলা রেমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সংগঠনের উপদেষ্টা রিপন জ্যোতি চাকমা, তনইয়া ম্রো, নোবেল মানকিন, অংকন ঘাগ্রা, কৌশিক মৃ এবং সংগঠনের সাবেক সভাপতি পুছাইনু মারমা ও ফুটন্ত চাকমার সাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উল্যেক্ষ্য, ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও সমতলের আদিবাসী শীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় “ইন্ডিজেনাস স্টুডেন্ট ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়”। এরপর থেকে সংগঠনটি আদিবাসী শীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়েরআভ্যন্তরীণ সুযোগ সুবিধা নিশ্চিত ও অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে।


