আদিবাসী পরিষদের মান্দায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: গতকাল ০৯ এপ্রিল ২০২৩, জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলা কমিটির সম্মেলন প্রস্তুতি সভা নওগাঁর সাতবাড়িয়া টেকনিক্যাল বিএম কলেজে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মান্দা উপজেলার প্রায় দুই শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ গ্রহণ করে। জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা কমিটির সভাপতি নিরেন চন্দ্র এক্কা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান ও সাবেক সাধারণ সম্পাদক অলিপ পাহান এর সঞ্চালনায় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, আদিবাসী যুব পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি সুজিত পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি মিঠুন পাহান, জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা কমিটির সাবেক সভাপতি সুনিলাল পাহান, নিপেন্দ্রনাথ মুন্ডা, সহ-সভাপতি জনা উরাও, সাংগঠনিক সম্পাদক সবিতা উরাও, ভারসো ইউনিয়নের সভাপতি সোহেল পাহান, ৪নং মান্দা ইউনিয়নের সভাপতি সুরেন উরাও, ২নং ভলা ইউনিয়নের সভাপতি ফুলচাদঁ পাহান, ৩নং পরানপুর সভাপতি বিজয় উরাও, গণেশপুর ইউনিয়নের সভাপতি রতন উরাও, কালিকাপুর ইউনিয়নের সভাপতি বামেশ্বর মুরমু, কুসুম্বা ইউনিয়নের নারী নেত্রী সাগরিকা বিশ্বাস, মান্দা সদর ইউনিয়নের সাধন পাহান, হেমন্ত পাহান সহ মান্দা উপজেলা বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদের নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেতে হবে। আদিবাসীদের অধিকার আদায়ের জন্য তূণমুলে সংগঠন শক্তিশালী করতে হবে। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসী জন পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন সহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবির সংগ্রাম চালিয়ে যেতে হবে আধিকার আদায় না পাওয়া পর্যন্ত। বর্তমান সরকারের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আদিবাসীদের দেওয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করতে হবে।


