আঞ্চলিক সংবাদ

আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা কমিটি গঠিত  

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: গতকাল ২৮ এপ্রিল নাটোরের আলাইপুরের মুসলিম ইন্সটিটিউট হলরুমে ২১ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ, নাটোর জেলা কমিটি গঠন করা হয়।

সম্মেলনের শুরুতে মিছিল নিয়ে নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুরে সমাপ্ত করা হয়।

সম্মেলনে আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা আহবায়ক সুজল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, সহ -সভাপতি প্রতাপ সিং, সাধারণ সম্পাদক কালিদাস মুন্ডা, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা সভাপতি পরিতোষ পাহান, সহ-সভাপতি হেমন্ত পাহান, সাধারণ সম্পাদক সুজিত তেলি, নওগাঁ জেলা সভাপতি সুজিত পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা সভাপতি মিঠুন পাহান, নিয়ামতপুর কলেজ কমিটির সাবেক সভাপতি ফুলাল পাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমুখ।

আখিঁ পাহানকে সভাপতি, তপু এক্কাকে সাধারণ সম্পাদক , সুমন্ত কুমার উরাঁওকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং নাম ঘোষণা করেন যথাক্রমে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান এবং সাধারণ সম্পাদক তরুন মুন্ডা।

বক্তারা বলেন, ৫ মে ২০২৩ তারিখে রাজশাহী বিভাগের ছাত্র- যুব ও কর্মীসভা নাটোরে অনুষ্ঠিত হবে সকলকে অংশ গ্রহণ করার আহবান জানানো হয়।

আদিবাসী ছাত্র পরিষদের নবগঠিত নেতৃত্ব আগামী দিনের আদিবাসী শিক্ষার্থীদের অধিকার এবং আদিবাসীদের দাবি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। নতুন কমিটি নাটোর জেলার আদিবাসী শিক্ষার্থীদের সুসংগঠিত করার জন্য কাজ করবে। ১ম এবং ২য় শ্রেণীর সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা বহাল রাখার সংগ্রামকে আরো জরালো করবে এবং আদিবাসীদের সকল আন্দোলন সংগ্রামে যুক্ত থাকবে বলে জানানো হয়।

Back to top button