জাতীয়

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এছাড়া সমাবেশে থেকে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা ,ভূমি জবরদখল বন্ধ ,খাস জমি থেকে উচ্ছেদ, মিথ্যা মামলা প্রত্যাহার নারী নির্যাতন, বিভিন্ন রকম হয়রানি হামলা, সংস্কৃতির উপর আক্রমণ ,মজুরি বৈষম্য ,প্রশাসনের অসহযোগিতা ও পুলিশ প্রশাসনের হয়রানি ভীতি প্রদর্শন, ভূমি অফিসের দুর্নীতি বিচার এবং সরকারের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নের দাবিও জানায় সংগঠনটি। গত শনিবার (১২ মার্চ) বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে মূল বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডি।

এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, আদিবাসী জনগোষ্ঠী এই ভূখণ্ডের সকল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন ,পাকিস্তান বিরোধী স্বাধীনতা ,আন্দোলন, কৃষক আন্দোলন তেভাগা আন্দোলন সহ সমস্ত আন্দোলনে আদিবাসীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে অনেক আদিবাসী শহীদ হয়েছে। অথচ স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজও আদিবাসীরা নির্যাতিত নিপীড়িত। তাই এ বিষয়ে অবিলম্বে সরকারের ইতিবাচক পদক্ষেপ আশা করছেন আদিবাসীরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন সহ জেলার বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button