আঞ্চলিক সংবাদ

বীর বিরসা মুন্ডার ১২১ তম শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ নওগাঁর জেলার মহাদেবপুরে গতকাল ৯ই জুন ২০২১ বীর বিরসা মুন্ডার ১২১ তম শহীদ দিবস পুষ্প অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছে আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা স্থায়ী অফিসে সকাল ১১ টায় বিরসা মুন্ডার ১২১ তম শহীদ দিবসে পুষ্প অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় আদিবাসী ছাত্র পরিষদ, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কর্মকার সাবেক প্রচার সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ, মহাদেবপুর সদর ইউপি শাখা। জাতীয় আদিবাসী পরিষদ খাজুর ইউপি শাখা সাধারণ সম্পাদক মিলন লাকড়া প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী ছাত্র -ছাত্রীবৃন্দ।।

বক্তরা বলেন, সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা দিনদিন বেড়েই চলেছে কিন্তু কম সময়ে আদিবাসী সঠিক ভাবে সমাধান হচ্ছে না। তাই কম সময়ে সমতলের আদিবাসীদের ভূমি সমস্য সমাধানের পৃথক স্বাধীন মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠন করার দাবি জানানো হয়।

Back to top button