চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন এর কেন্দ্রীয় নেতৃত্বে মংক্য শোয়ে নু নেভী এবং মুকুল কান্তি ত্রিপুরা

আইপিনিউজ বিডি, ৫ আগস্ট, ২০২৬, রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কাজ করা সংগঠন চিটাগং হিল ট্র্যাক্টস রাইটার্স ইউনিয়ন-এর নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মংক্য শোয়ে নু নেভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুকুল কান্তি ত্রিপুরা। বুধবার (৫ আগস্ট) সকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটি পার্বত্য চট্টগ্রামের বহুভাষিক সাহিত্যচর্চা, আদিবাসী লেখকদের বিকাশ এবং সাহিত্য-সংস্কৃতির সংরক্ষণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতারা আগামী দিনে তরুণ লেখকদের সম্পৃক্ত করে সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিভিন্ন মহল নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফলতা কামনা করেছে।


