আঞ্চলিক সংবাদ

রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আদিবাসীদের শ্রদ্ধাঞ্জলি ও নিরবতা পালন

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ আজ ২১ ফেব্রয়ারি সকাল ৮.৩০ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীস্থ ভূবন মোহন পার্ক শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করে ও শহীদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

উক্ত শ্রদ্ধাঞ্জলি ও নিরবতা সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য খ্রিস্টিনা বিশ্বাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, কোষাধ্যক্ষ অনিল রবিদাস, কেন্দ্রীয় সদস্য অনিল গজাড় প্রমূখ নেতৃত্ব।

বক্তারা বলেন, আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা প্রদানের প্রদান করতে হবে। আদিবাসী মাতৃভাষা সমূহ বর্তমান সময়ে বিপন্ন ও হাড়িয়ে যাচ্ছে, তাই মাতৃভাষা রক্ষা, সংরক্ষণ, চর্চা করতে সরকারি সহয়োগিতা দিতে হবে। আদিবাসীদের জন্য প্রতিষ্ঠিত সংস্কৃতি একাডেমি গুলোকে সঠিক ভাবে কার্যাকর করতে হবে।

Back to top button