ময়মনসিংহে প্রতারিত হয়ে কোচ আদিবাসীর বিষপানে আত্মহত্যা

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ডুমনীঘাট গ্রামের শ্রী ইন্দ্র চন্দ্র কোচ(৬৫) নামের এক কোচ আদিবাসী প্রতারনার স্বীকার হয়ে বিষ পান করে আত্মহত্যা করেছেন।
প্রতারনাকারী মোঃ বাবুল হোসেন পার্শ্ববর্তী এলাকা ইন্টারঘাট গ্রামের একজন সুদ খোর ব্যবসায়ী।
শ্রী ইন্দ্র কোচ দরিদ্র হওয়ায় মেয়ের বিয়ের খরচের জন্য গত ৭ মাস আগে প্রতারক বাবুল হোসেনের কাছ থেকে ২০,০০০/- টাকা সুদের মাধ্যমে ধার নেয়। টাকা নেওয়ার কয়েক মাসের মধ্যেই বাবুল হোসেন ঋণের টাকা সুদ সমেত ফেরতের জন্য হুমকি দিতে থাকে। ঋন নেওয়ার ৪ মাসের মধ্যে সুদ সমেত ১০০,০০০/- টাকা ফেরত দেওয়ার জন্য সুদ খোর বাবুল হুমকি দিতে থাকে। এতে শ্রী ইন্দ্র কোচ এতগুলো টাকা কিভাবে হলো ৪ মাসে জানতে চাইলে বাবুল হোসেন রাত্রে ১২.৩০ ঘটিকার সময় তার দল বল নিয়ে ইন্দ্র কোচের বাড়ীতে এসে স্ট্যাম্পে ৮০,০০০/- টাকার টিপসই জোর পূর্বক নিয়ে নেন এবং জানে মেরে ফেলার হুমকি দিয়ে যান।
পরবর্তীতে বাবুল হোসেন এবং তার দল বল মিলে ইন্দ্র মোহনের বাড়ী ঘর লোটপাট এবং বসত ভিটা দখল করার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে। ইন্দ্র কোচ তাদের উৎপাতের তারনায় এবং লোক লজ্জার ভয়ে গত ২৩-০৬-২০২১ ইং তারিখে নিজ বাড়ীতে বিষ পান করে আত্মহত্যা করেন।
পরবর্তীতে খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয় এবং বাবুল হোসেনের নামে ইতো পূর্বে এমন অনাকাংখিত একাধিক ঘটনার সত্যতা জানা যায় পাড়া প্রতিবেশীদের নিকট থেকে। এছাড়াও তিনি গ্রামের হত দরিদ্র লোকদের অবৈধ ভাবে টাকা সুদের বিনিময়ে ধার দিয়ে থাকেন এবং পরবর্তীতে সরল সুদের হারের মাধ্যমে ঐ টাকা বহুগুন বৃদ্ধি করে আদায় করে নেন। আর অসহায় দারিদ্র আদিবাসী লোকদের ক্ষেত্রে তাদের হুমকি ধামকি দিয়ে সহায় সম্পত্তি দখল করে নেন।
অসহায় এবং দারিদ্র ইন্দ্র কোচ সুদের ব্যবসায়ী বাবুলের কুটিল ও প্যাচানো কথায় বিশ্বাস করে টাকা ধার নিয়েছিলো এবং পরবর্তীতে বাবুলের সুদের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্রতারনার স্বীকার হয়ে বিষ পানে আত্মহত্যা করেন।


