আঞ্চলিক সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীতে বিপুল ভোটে জয়লাভ করেছেন মিসেস ত্রিনোলা ম্রং

কাঞ্চন মারাক, ঝিনাইগাতী (শেরপুর): দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ঝিনাইগাতীর ১ নং কাংশা ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন মিসেস ত্রিনোলা ম্রং।

গত ৫ জানুয়ারী বুধবার সারাদিন শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নির্বাচনে ৭ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬৭৫ ভোটে জয়লাভ করেছেন।

বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো: সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মিসেস ত্রিনোলা ম্রং ‘র সাথে কথা বলে জানা যায়, স্বামী ও ৩ সন্তানের সংসারে তিনি গৃহিনী। তবে শত ব্যস্ততার ফাঁকে অবহেলিত মানুষের জন্যে শ্রম দিতে ভালোবাসেন। গত কয়েকবারের নির্বাচনে জনমত থাকলেও আর্থিক সমস্যার ভয়ে নির্বাচনে আসেননি। তবে এবার কোনরকম খরচ ছাড়াই জনগন উৎসাহভরে প্রচারণা ও জয়যুক্ত করেছেন।

তিনি বলেন, “জনগণ আমাকে চেয়েছেন এবং কথা রেখেছেন। জনগনের প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই।”

তিনি আরোও বলেন, “আমি সকলের কাছে চির ঋনী হয়ে গেছি। শোধ নয়, আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকতে চাই। সকলে প্রার্থনা করবেন।”

নকশী গ্রামের নিখিল কোচ জানান, “দিদি, এই পদের প্রকৃত দাবিদার। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

গান্ধিগাও গ্রামের মনব ম্রং বলেন, “এ জয় জনগণের, এ জয় আদিবাসীর, এ জয় সকল মেহনতী মানুষের।”

বাঁকাকুড়া গ্রামের ছাত্র নেতা সুবির জেংছাম (গারো সাংবাদিক) বলেন, “এ যাবৎ যতজন গারো আদিবাসী প্রার্থী ছিলেন, এর মধ্যে তিনি একমাত্র বিজয়ী। এটা আমাদের জন্যে গর্বের।”

নির্বাচনে জয়লাভ করায় চেয়ারম্যান নবেশ খকশী, আদিবাসী নারী নেত্রী রবেতা ম্রং, আওয়ামীলীগ নেতা বন্দনা চাম্বুগং, কেয়া নকরেক, বাগাছাস ঝিনাইগাতী সংসদ সভাপতি অনিক চিরান, সহ সভাপতি সৌহার্দ চিরান, ছাত্র নেতা চয়ন খকশী, বাধন চাম্বুগং প্রমূখ বিশেষ বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।

তাছাড়া ঝিনাইগাতীর পৃথক ইউপিতে মহিলা সদস্য বিজিত প্রার্থী প্রভাতী দফো, জসিন্তা দফো এবং জামালপুরের প্রার্থি ফতে মনি সাংমা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

আইপিনিউজ.বিডি/কাঞ্চন মারাক

Back to top button