জাতীয়

রাঙ্গামাটিতে শুরু হয়েছে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, বিহু-২০২৪ উদযাপনের প্রস্তুতি

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রামের জুম্মদের প্রাণের উৎসব বিঝু, সাংগ্রাই, বৈষু, বিষু, বিহু, চাংক্রান খুবই সন্নিকটে। পাহাড়ের আদিবাসীরা এই বর্ণিল উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। গত ১২ই মার্চ, ২০২৪ ইং এ উপলক্ষ্যে রাঙ্গামাটির আশিকা কনভেনশন হলে এক প্রস্তুতিমূলক সভা করেছে বিঝু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, বিহু-২০২৪ উদযাপন কমিটি।

কমিটির আহবায়ক পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক অবসরপ্রাপ্ত সাবেক উপ-সচিব বাবু প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু ইন্টুমনি তালুকদার, বিশিষ্টজন বাবু বিজয় কেতন চাকমা, বাবু ইন্দুলাল চাকমা, মোহিনী রঞ্জন চাকমা, কিরণ বিকাশ চাকমা, চাথোয়াই মারমা, রণজিৎ দেওয়ান প্রমুখ।

বিগত বছর সমূহে ন্যায় এবছরও বর্ণিল নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম জুড়ে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, বিহু ২০২৪ উদযাপিত হবে বলে উদযান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও থাকবে ঐতিহ্যবাহী আদিবাসী খেলাধুলা, পানিতে ফুল তর্পণ, বিজু রেলী, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Back to top button