ভূমি, প্রকৃতি ও সংস্কৃতি আদিবাসীদের জীবন স্লোগানে বাহা পরব ২০২১

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ আজ ২ এপ্রিল বাংলাদেশের দিনাজপুরের জেলার পার্বতীপুরে বারকোনা গ্রামে কলম সরেন- আলমা সরেন মাঠে ৫ম বারের মত অনুষ্ঠিত হবে।
২ এপ্রিল সকালে ৯ টার সময় বাহা পূজা জাহের থাঁনে অনুষ্ঠিত হবে, দুপুর ৩টার সময় বাহা পরব উদ্বোধন ও আলোচনা এবং ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।
বাহা পরব উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাই কমিশনার, রাজশাহী শ্রী সঞ্জীব কুমার ভাট্টি, প্রধান অতিথি উপস্থিত থাকবেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় আদিবাসী পরিষদ এর সভাপতি রবীন্দ্রনাথ সরেন এবং বাহা পরব উদযাপন কমিটি আহ্বায়ক বাসন্তী মুর্মু।
উল্লেখিত ২ দিনের পরিবর্তে শুধুমাত্র ১ দিন (২ এপ্রিল-শুক্রবার) বাহা পরবের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসন্তী মুর্মু, আহ্বায়ক, বাহা পরব উদযাপন কমিটি বলেন, গত কয়েক বছর ধরে বাহা পরব বেশ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বাহা পবর করা হয় যেখানে সাঁওতাল সমাজের লোকের বসবাস করে। বাহা পরব শাল গাছের ফুল দিয়ে হয় কিন্ত গত ২ বছর থেকে করোনা পরিস্থিতিকে কারণে অনুষ্ঠান সীমিত করা হয়েছে।এই বছর ২দিন বাহা পরব করার কথা থাকলেও করোনা পরিস্থিতিকে মাথায় রেখে পূর্বে উল্লেখিত ২ দিনের পরিবর্তে শুধুমাত্র ১ দিন২ এপ্রিল শুক্রবার বাহা পরবের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


