খেলাধুলাজাতীয়

বক্সিং এর রিংয়ে চমক দেখালেন সুরকৃষ্ণ চাকমা

বক্সিং এর রিংয়ে চমক দেখালেন বাংলাদেশের আদিবাসী বক্সার সুরকৃষ্ণ চাকমা। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বক্সিং প্রতিযোগিতায় থাইল্যান্ডের চ্যাম্পিয়ন বক্সার পোনলাওয়াট নানচিন্দাকে দ্বিতীয় রাউন্ডেই নকআউট করে চ্যাম্পিয়ন হন এই আদিবাসী বক্সার।

প্রতিযোগিতায় সুরকৃষ্ণ চাকমা খেলেছেন লাইটওয়েট ক্যাটাগরিতে। ছয় রাউন্ডের খেলা হলেও দ্বিতীয় রাউন্ডেই প্রতিপক্ষকে নকআউট করে তাক লাগিয়ে দেন তিনি। প্রথম রাউন্ড থেকেই সুরকৃষ্ণ এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যচে সুরকৃষ্ণ নিচু হয়ে পোনলাওয়াট নানচিন্দাকে তলপেট বরাবর শক্ত পাঞ্চ করলে রিংয়ে বসে পড়েন থাইল্যান্ড বক্সার। এরপর চিকিৎসকরা এসে তাকে রিংয়ের নিচে নামিয়ে নেন।

জেতার পড় সুরকৃষ্ণ গণমাধ্যমকে জানান, ‘আমি এই লড়াইয়ের জন্য গত তিন মাস কঠোর অনুশীলন করেছি। যে বক্সারের সঙ্গে খেলেছি সে মোটেও সহজ প্রতিপক্ষ ছিলনা। সে থাইল্যান্ডের চ্যাম্পিয়ন এবং অলিম্পিকে খেলেছে, ওকে হারিয়ে আমি আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছি। এবার আমি আট রাউন্ডের জন্য লড়তে পারবো।

সুরকৃষ্ণ চাকমা গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইটেও চ্যাম্পিয়ন হয়েছিলেন।

photo: prothom alo

Back to top button