শ্রীমঙ্গলের ফুলছড়া টি কম্পানীর গেইট বন্ধ : মন্দির প্রবেশে বাধাগ্রস্থ হাজার ভক্ত

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার লালটিলা দক্ষিনাকালি মন্দিরে প্রবেশ পথে গেইট বন্ধ করে হাজারো ভক্ত ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ফুলছড়া ফিনলে টি কম্পানী ম্যানেজারের বিরুদ্ধে। গতকাল ২৫ ফেব্রুয়ারী শুক্রবার ফুলছড়ার লালটিলা দক্ষিনা কালি মন্দিরে প্রবেশ পথের গেইটে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর চৈত্রমাসে কালিটিলায় অবস্থিত শ্রী শ্রী দক্ষিনা কালি মন্দিরে পুজা ও বিরাট মেলা হয়। এতে হাজারো ভক্তের সমাগম হয়। কেউ পুজো দিতে, কেউ মানত দিতে আসে। মন্দিরটি ফুলছড়া ফিনলে চা বাগানের সীমানায় অবস্থিত। মন্দিরে প্রবেশের পথে চা বাগান ব্যবস্থাপকের বাংলো, নিরাপত্তার প্রয়োজনে মেইন রোডে প্রহরী সহ গেইট তৈরী করা হয়। মন্দিরে এই গেইট দিয়ে যেতে হয় কিন্তু, হঠাৎ চা বাগান কর্তৃপক্ষ গেইট বন্ধ করে দেয়। এতে বাধাগ্রস্থ্য হয় হাজারো হিন্দু ধর্মালম্বী কালি ভক্ত।
হৃদয় শুভ বলেন, “স্বাধীন দেশের নাগরিক হিসেবে সংবিধান মোতাবেক প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। আমাদের বাধা দিয়ে অধিকারকে ক্ষুন্ন করা হয়েছে।”
এ নিয়ে স্থানীয় চা শ্রমিকদের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দার ঝড় উঠে।


