ঢাবি জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের নতুন সভাপতি ঐতিহ্য চাকমা ও সাধারণ সম্পাদক শ্রেয়া চাকমা

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পাহাড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ঢাবি জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের নতু সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী ঐতিহ্য চাকমা ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শ্রেয়া চাকমা। এছাড়া সংগঠনটির সাংগঠনিক নির্বাচিত হয়েছেন অনন্ত তঞ্চঙ্গ্যা।
‘বৈচিত্র্যর ঐকতানই আমাদের শক্তি, বহুত্বের উৎসবে বুনি মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার (১৭ জুন) ঢাবির টিএসসি’তে অনুষ্ঠিত হয়ে গেল জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবের শেষে ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রাতুল তঞ্চঙ্গ্যা।

দিনবাপী উক্ত আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ আর্ট ক্যাম্প।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উদীয়মান পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংগঠনটি।


