জাতীয়

সাঁওতাল হত্যা বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আদিবাসী পরিষদের সভা, সমাবেশ ও মানববন্ধন

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী থেকে:  ২০১৬ সালের ০৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশের গুলিতে তিন সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু, মঙ্গল মার্ডী হত্যার বিচার, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে এবং বিচারের দাবিতে   আজ ০৬ নভেম্বর ২০২২ সকাল ১১টার সময়  জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর, নওগাঁ জেলা কমিটি, বগুড়া জেলা কমিটি, নাটোর জেলা কমিটি, রংপুর জেলা কমিটি, দিনাজপুর জেলা কমিটি, ঠাকুরগাঁও জেলা কমিটি, খুলনা জেলা কমিটি অনন্য কমিটি সভা , সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

২০১৬ সালের ০৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ – বাগদাফার্মে পুলিশের গুলিতে তিন সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু, মঙ্গল মার্ডী হত্যার বিচার, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ ০৬ নভেম্বর ২০২২ সকাল ১১টার সময় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দরা সমাবেশ বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতল আদিবাসীদের জন্য স্বাধীন পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।সাহেবগঞ্জ বাগদাফার্মের রিকুইজিশন করা ১৮৪২.৩০ একর সম্পত্তি আদিবাসীদের ফেরত দিতে হবে। আদিবাসী সাঁওতালপল্লীতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং গুলি করে নিহত ও গুরুতর আহত করার সঙ্গে জড়িত উস্কানীদাতা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।আদিবাসী সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগকারী চিহ্নিত পুলিশ কর্মকর্তাসহ জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

সাহেবগঞ্জ-বাগদাফার্মের রক্তভেজা আদিবাসী ও বাঙালিদের বাপ-দাদার জমিতে তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধেরও দাবি জানান নেতৃবৃন্দরা।

বক্তারা আরো বলেন, রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করা অভিনাথ মার্ডি ও রবি মার্ডির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আদিবাসীদের উপর সকল নির্যাতন, খুন ধর্ষণ, ভূমি দখল,ভূমি থেকে উচ্ছেদ, হত্যাগুম এসবের দ্রুত তদন্তে সাপেক্ষে অতিদ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জাতীয় আদিবাসী পরিষদের ৯দফা দাবি আদিবাসীদের প্রাণের দাবি, দ্রুত পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

গোবিন্দগঞ্জের জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, সাবেক সভাপতি নন্দলাল টুডু, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা প্রমূখ।

সংহতি বক্তব্য রাখেন ন্যাপ রাজশাহী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ রাজশাহীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়।

নাটোরে বাগদাফার্মের তিন সাঁওতাল হত্যাকান্ড, সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মের তিন সাঁওতাল হত্যারকান্ডের বিচার, সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৬ নভেম্বর ২০২২ দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, সদর উপজেলা সভাপতি বাবুল মুন্ডা, সাধারণ সম্পাদক শ্যামলার তেলী, আদিবাসী নেতা শংকর বাগদী, হেমন্ত পাহান, সত্যেন বাগদী, মাধাই মুন্ডা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোট এলে আদিবাসীদের কদর বাড়ে, ভোট পেরিয়ে গেলে খবর থাকে না। রাজনৈতিক সব সংগঠন আদিবাসীদেরকে কেবল তাদের স্বার্থের জন্য ব্যবহার করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম চিনিকলে আদিবাসী ও বাঙ্গালীদের বাপ-দাদার প্রায় ১৮৩২ একর জমির দখল নিয়ে আদিবাসী মঙ্গল মার্ডি, শ্যামল হেমব্রম ও রমেশ টুডুকে গুলি করে হত্যা করা হয়। সেই সাথে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট চালানো হয়। তারপর ৬ বছরেও এই হত্যাকান্ডের বিচার সম্পূর্ণ হয়নি।

এসময় অতিদ্রুত আদিবাসীদের বাপ-দাদার জমি ফিরিয়ে দেওয়াসহ তিন সাঁওতাল হত্যাকান্ডের বিচার নিশ্চিতের দাবি করেন বক্তারা।

জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটি আয়োজনে সাঁওতাল হত্যা দিবসে মানববন্ধন ও সমাবেশ

খুলনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের ৬ বছর হওয়ায় ‘সাঁওতাল হত্যা দিবস’ পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটির উদ্যোগে রবিবার ৬ নভেম্বর দুপুর ১২টায় কয়রা বাজার মধুর মোড়ে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Back to top button